,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

news-image

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐ ব্যবসায়ী। নিহত সালাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার সাহেব আলীর ছেলে ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিছাল হত্যা মামলার প্রধান আসামী রফিকুল ইসলামের ছোট ভাই।  এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ৩১ শে অক্টোবর সংগঠিত রিসাল হত্যাকান্ডের জের ধরে আজ দুপুরে বাড়ির একটু সামনেই প্রতিপক্ষের লোকজনের হামলার শিকার হয় সালাল। প্রতিপক্ষের পাঠান ও কাছন মিয়ার গোষ্টির লোকজন ধারালো ছুরি, রামদা ও চাপাতি দিয়ে সালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সেখান থেকে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নাসির উল্লাহ, রিয়াজ হোসেন ও সালেকুর রহমান নামে তিন যুবককে আটক করেছে পুলিশ। শহরের খালপাড়ে সালালের কাঠের দোকান রয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ