,

কাল শুরু একমাত্র টেস্ট; চিন্তায় ফতুল্লার উইকেট

news-image

ফতুল্লার উইকেট দেখে চমকে গেছেন টাইগার কোচ ও অধিনায়ক। কোচ বলছেন, এমন উইকেট আগে কখনো দেখেননি তিনি। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ। তবে ফলাফল ড্র হলেও সন্তুষ্ট থাকবেন অধিনায়ক মুশফিক। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল সকাল ১০টায়।

ফতুল্লায় এসে সরাসরি উইকেট দেখতে চলে এলেন মুশফিকুর রহিম। দেখে মনে হলো খুব একটা সন্তুষ্ট হলেন না টাইগারদের টেস্ট অধিনায়ক। অধিনায়কের মতো উইকেট দেখে মন ভরলো না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। “এই উইকেট বোঝা কঠিন, কারণ আগে কখনো এই ধরণের উইকেট আমি দেখিনি। উইকেটের উপরিভাগে অনেক কাটা ঘাস। এটা অস্বাভাবিক। আমার জন্য এই অভিজ্ঞতা নতুন। হয়তো অন্য আরও অনেকের জন্যও নতুন। বুঝতে পারছি না উইকেটের আচরণ কেমন হবে।” টাইগারদের কাছে হঠাৎ উইকেট হয়ে এলো আপদ হয়ে।

আঙ্গুলের চোট নিয়ে বিপাকে আছেন। এ কারণে উইকেটের পেছনে মুশফিককে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে সুযোগ হয়ে যাচ্ছে অভিষেকের অপেক্ষায় থাকা লিটন কুমার দাসের। ফতুল্লার ফ্ল্যাট উইকেটে সাত ব্যাটসম্যান খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। দুই পেসারের সাথে খেলানো হবে দুই স্পিনার।

টেস্টে ভারতের সাম্প্রতিক পরিসংখ্যান সুখকর নয়। তেরো টেস্টে মাত্র একটিতে জয়। নতুন অধিনায়কের হাত ধরে ব্যর্থতা ঘোচানোর মিশন দলটির সামনে। “প্রতিপক্ষ দল নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এর আগে তামিম, মমিনুল, সাকিব, মুশফিকের সাথে খেলছি। ওরা মেধাবী। ওদের নিয়ে পরিকল্পনা আছে। আশা করবো মাঠে আমাদের পরিকল্পনা কাজে আসবে।” বলছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

বছরের এই সময়ে লংগার ভার্সনে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই টাইগারদের। তাই মুশফিকদের কাছে ভারতের মতো প্রকৃতিও বড় প্রতপক্ষ।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ