শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দৌলতদিয়া-পাটুরিয়ায়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় প্রচুর মানুষের ভিড় দেখা গেছে।

যাত্রীবাহী অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটমুখী মহাসড়কে অন্তত দেড় কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ক্যানেল ঘাট পর্যন্ত যানবাহনের সারিতে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে।

তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবি করছে, ফেরির জন্য কোনো যানবাহন ঘাটে আটকা নেই। যে বাসগুলো সিরিয়ালে আছে সেগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলগামী যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছে।

এদিকে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ করতে আজ বৃহস্পতিবারও দৌলতদিয়া ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এবারের ঈদে মোটরসাইকেলের চলাচল বেড়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই ঈদে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি প্রস্তুত রয়েছে। এর মধ্যে ১০-১২টি ফেরি যানবাহন পারাপার করছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে ফেরির সংখ্যা বাড়ানো হবে। নির্বিঘ্নে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন বলে দাবি করেন এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ