নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ এবং দুজন নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সম্প্রতি নিউমার্কেট এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত একজন এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুজনসহ মোট তিনজনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফ করবেন।











