,

সরাইলে মাদকাসক্ত পিতাকে পুলিশে দিয়েছে ছেলে

news-image

সরাইল প্রতিনিধি : সরাইলে মাদকাসক্ত পিতা মোঃ কাইয়ুম মিয়া (৪৫) কে পুলিশে দিয়েছে ছেলে মোঃ সুজন ও স্ত্রী শরিফা বেগম (৪০)। মঙ্গলবার সকালে উপজেলার শাহবাজপুর গ্রামের মোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। কাইয়ুম মিয়াকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। ছেলে সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া এক সময় কার্পেন্টিং-এর কাজ করত। পরে রাতারাতি বদলে যায়। হয়ে পড়ে মাদকাসক্ত। গাঁজা বিক্রি ও সেবনের পাশাপাশি ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। পরিবারের সাথে তার দূরত্ব বেড়ে যায়। কারন স্ত্রী ছেলে মেয়ে কেউ তার মাদকাসক্তিকে পছন্দ করে না। মাদকের টাকার জন্য এক সময় কাইয়ুম পরিবারের সকল সদস্যের উপর অত্যাচার নির্যাতন করতে থাকে। দিনে রাতে কারনে অকারনে স্ত্রীকে মারধরের মাত্রা বেড়ে যায়। অনেক চেষ্টা করেও কাইয়ুম মিয়াকে মাদক থেকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে থানায় পিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ছেলে সুজন। সকালে পুলিশকে খবর দিয়ে নিজের পিতাকে ধরিয়ে দেয় সুজন। পরে তাকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে। সুজন ও তার মা শরিফা বেগমের উপস্থিতিতে গাঁজা ও ইয়াবা সেবনের কথা স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন কাইয়ুম মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ