,

রাতে সদরঘাটে মানুষের ঢল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। রাত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। শনিবার (৩০ এপ্রিল) এরই মধ্যেই ১২০টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। রাত সাড়ে ১২টা নাগাদ এই সংখ্যা ১৫৭ হবে। এদিন সদরঘাট থেকে লঞ্চযোগে নাড়ির টানে বাড়ি ফিরেছেন লাখো মানুষ।

রাতে সদরঘাট ঘুরে গেছে, যাত্রীর চাপ সামলাতে বরিশাল, ভোলা ও শরিয়তপুরগামী কিছু লঞ্চে বাড়তি যাত্রী ওঠানো হচ্ছে। এর মধ্যে অন্যতম শরিয়তপুরগামী লঞ্চ প্রিন্স আওলাদ। বাড়তি যাত্রী তোলার বিরোধিতা করে শরিয়তপুরের ডামুড্যা-গোশাইরহাটের যাত্রীরা বিক্ষোভও করেন। তাদের মধ্যে একজন আবুল হাশেম। তিনি শরিয়তপুরের গোশাইরহাট যাবেন।

আবুল হাশেম বলেন, ভেতরে দাঁড়ানোর জায়গা নেই। এরপরও যাত্রী তোলা হচ্ছে। আবহাওয়া খারাপ। এভাবে বাড়তি যাত্রী তোলা হলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাবো না।

প্রিন্স আওলাদের আরও লঞ্চ থাকা সত্ত্বেও একটিতেই বাড়তি যাত্রী তোলা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ডামুড্যাগামী যাত্রী সুজন বলেন, প্রিন্স আওলাদের আরও লঞ্চ থাকা সত্ত্বেও বাড়তি যাত্রী তোলা হচ্ছে। তাদের অতি লোভে আমাদের জীবন বিপন্ন হবে।

এদিন রাত হওয়ার সঙ্গে সঙ্গে ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, শরিয়তপুরগামী মানুষের ঢল নামে সদরঘাটে। জানা গেছে, আজ এরই মধ্যে ১২০টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। রাত সাড়ে ১২টা বাজা নাগাদ এই সংখ্যা ১৫৭ হবে। তবে চাঁদপুরের পন্টন ১৮ থেকে ২৫ এ যাত্রীদের চাপ নেই। স্বস্তি নিয়ে সদরঘাট ছেড়ে যাচ্ছেন এই রুটের যাত্রীরা। নৌপুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব, ডিএমপির সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

সদরঘাটে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কন্ট্রোল রুম জানায়, রোববার সকালে যাত্রীর চাপ আরও বাড়বে। চাঁদরাতে চাপ বাড়বে চাঁদপুরগামী যাত্রীদের। দূরত্ব কম হওয়ায় শেষ মুহূর্তে সদরঘাট হয়ে ঢাকা ছাড়েন এই রুটের যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি