,

ফিফা কর্মকর্তা হতে পারেন ম্যারাডোনা

news-image

ক্রীড়া ডেস্ক সেপ ব্লাটারের জায়গায় কে ফিফা প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন? জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসেন? উত্তরটা এখনও স্পষ্ট নয়। তবে আলি বিন ফিফা প্রেসিডেন্ট হলে দিয়েগো মারাডোনার সমর্থকরা উচ্ছ্বসিত হতে পারেন। ফুটবলের রাজপুত্র স্বয়ং জানিয়ে দিয়েছেন তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান। আর এ বার আলি বিন যদি ফিফা প্রেসিডেন্ট হন, তাঁর ফিফায় আসার সম্ভাবনা উজ্জ্বল।
আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে মারাডোনা বলেছেন, ‘‘প্রিন্স আলি জিতলে আমার সামনে অনেক সুযোগ থাকবে ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার।’’ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী ও সাবেক আর্জেন্টিনীয় কোচ ফুটবলের সঙ্গে শেষ যুক্ত ছিলেন তাঁর দেশের প্রিমিয়ার লিগের চতুর্থ ডিভিশন ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার ‘আধ্যাত্মিক কোচ’ হিসেবে। দীর্ঘদিন ধরেই যিনি ব্লাটারের বিরোধী। সুযোগ পেলেই ব্লাটারকে তুলোধোনা করতে কখনও ছাড়েননি। ব্রাজিল বিশ্বকাপে মেসির সোনার বল পাওয়া নিয়েও ফিফাকে বিঁধেছিলেন মারাডোনা। বলেছিলেন, এটা ফিফার বাণিজ্যিক কৌশল। আর গত মাসে তো ব্লাটারকে তিনি সটান ‘স্বৈরাচারী’ই বলে দেন।
মহাকেলেঙ্কারির চাপে ব্লাটার সরে যাওয়ায় এ বার নিজেই মারাডোনা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সংস্কারের কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাই জর্ডানের প্রিন্স আলিকে সমর্থন করছেন তিনি। সে রকমই মনে করা হচ্ছে। পাশাপাশি অবশ্য ব্লাটারের বিরুদ্ধে তোপ দাগাও সমানতালে চলছে আর্জেন্টিনীয় কিংবদন্তির। হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পর ব্লাটার সরে দাঁড়ানো প্রসঙ্গে মারাডোনার মন্তব্য, ‘‘এফবি আই আর সুইস পুলিশের ভয় ছিল ব্লাটারের। হাতকড়া পরে ব্লাটারের ফিফা ছাড়ার ভয়ও ছিল। আমি যদি ফিফায় আসি। সব কেলেঙ্কারি মুছে দেব।’’
শুধু ব্লাটারই নন, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও ছাড়েননি মারাডোনা। তিনি বলে দেন, ‘‘আগে ওকে সম্মান করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম ওর কথার কোনও দাম নেই।’’ এ ছাড়া বলেছেন, পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগোর প্রেসিডেন্ট হওয়ার কোনও সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ