বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যে প্লট বিক্রি নিয়ে মামলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক স্পেনের এক নারী সূর্যে প্লট বিক্রি করছিলেন। প্রতি বর্গ মিটারের দাম এক ইউরো। শুধু প্লট বিক্রিই নয় দারুণ ফন্দিই এঁটেছিলেন তিনি। সৌরশক্তি ব্যবহারকারীদের ওপর বিল আরোপেরও হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু সূর্যে প্লট বেচাকেনা নিয়ে ই-কমার্স জায়ান্ট ইবে-এর সঙ্গে বিরোধের জের ধরে ঘটনা গড়িয়েছে স্পেনের এক আদালতে। পিটিআই এর বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের ভিগো শহরের বাসিন্দা ৫৪ বছর বয়সী মারিয়া দুরান। ২০১০ সাল থেকেই সূর্যের একাংশের মালিকানা দাবি করে আসছিলেন তিনি। এমনকি সৌরশক্তি ব্যবহারকারীদের ওপর বিল আরোপেরও হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু সূর্যের মালিকানা নিয়ে এই নারীর হুমকিধমকিতে তখন কোনো গোল বাধেনি।

কিছুদিন পরই সম্ভবত ব্যবসাবুদ্ধি খেলে মারিয়া দুরানের। স্পেনের এক নোটারি অফিসে গিয়ে সূর্যের মালিকানা নিজের নামে নিবন্ধন করেন তিনি। এর পরপরই দুনিয়াসেরা ই-কমার্স সাইট ইবে-তে নিজের নামে অ্যাকাউন্ট খুলে সূর্যের প্রতি বর্গমিটার এক ইউরোতে বিক্রি শুরু করেন তিনি।



দুবছর পর সূর্যে প্লট বিক্রির ঘটনা টের পেয়ে মারিয়া দুরানের অ্যাকাউন্ট বাতিল করে দেয় ইবে। সূর্যে প্লট বিক্রির ঘটনা সংস্থাটির ‘ইনট্যাঞ্জিবেল প্রপার্টি’ বা ‘অধরা সম্পত্তি’ নীতিমালার লঙ্ঘন বিধায় এই অ্যাকাউন্ট বাতিল করে তারা। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে পাল্টা ইবের বিরুদ্ধে মামলা করেন দুরান। স্পেনের একটি আদালত আগামী মাসে এই মামলার শুনানির দিন ধার্য করেছে।



স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের বাইরেই বিষয়টি নিষ্পত্তির জন্য ইবের চেষ্টা সত্ত্বেও মামলা থেকে পিছু হটেননি দুরান। সংস্থাটির কাছ থেকে বকেয়া পাওনা হিসেবে ৭ হাজার ৫০০ পাউন্ড আদায়ের জন্যই এই মামলা করেছেন তিনি। ইবে-তে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও এখন নিজের ওয়েবসাইট থেকে সূর্যে প্লট বিক্রি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্পেনের এই নারী।

নিজেরে দাবির পক্ষে মারিয়া দুরানের যুক্তি, কোনো গ্রহ-নক্ষত্র বা মহাকাশে কোনো কিছুতে কোনো দেশের একক অধিকার না থাকার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি থাকলেও একজন ব্যক্তি হওয়ায় তাঁর ওপর ওই আইন কার্যকর হবে না। অবশ্য, দুরানের মতোই একই যুক্তি দেখিয়ে বড় বড় বহুজাতিক কোম্পানি মহাকাশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা থেকে শুরু করে নানা ব্যবসার ফন্দি-ফিকির চালিয়ে যাচ্ছে।     সূএ : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা