রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ পর আসছে জেমসের গান

news-image

তারেক আনন্দ
জেমস মানেই উন্মাদনা। জেমসের নতুন গান প্রকাশ হওয়া মানেই ভক্তদের বিশাল আনন্দ। এক যুগ পর আসছে রকস্টারের নতুন গান। জেমস ভক্তদের ঈদের আনন্দ তাই বেড়ে যাচ্ছে বহুগুণ। সেই অপেক্ষার অবসান হচ্ছে চাঁদরাতে। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে রকস্টার মাহফুজ আনাম জেমসের গানটি প্রকাশ হচ্ছে। কথা লিখেছেন জেমস ও বিষু সিকদার। সুর করেছেন জেমস নিজেই। গতকাল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেমসের গান দিয়েই যাত্রা শুরু করছে সংগীতের নতুন ইউটিউব চ্যানেল ‘বসুন্ধরা ডিজিটাল’।

বৃহস্পতিবার বিকালের এই অনুষ্ঠানেই জেমস জানালেন, কেন এতদিন পর গান করছেন। রকস্টার বললেন, ‘কারণ একটাই যে, ওরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বলেছে আপনার যা ইচ্ছে, যেভাবে ইচ্ছা করতে পারেন- এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। নিজের মতো করে কাজ করা এতা একজন শিল্পীর জন্য ভালো।’ উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে জেমস বলেন, ‘আপনারা গরমের মধ্যে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন- আপনাদের ধন্যবাদ।’ ইতোমধ্যে এর গানচিত্র নির্মাণ করা হয়েছে। জেমস নিজেও এই গানচিত্রে অংশ নিয়েছেন।

গত এক যুগে অডিও গান প্রকাশ না করলেও জেমস শ্রোতাদের উপহার দিয়েছেন কয়েকটি সিনেমার গান। এর মধ্যে দেশা দ্য লিডার ছবির ‘আসছে দেশা আসছে’ শিরোনামের গান গেয়ে প্রথমবার জয় করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর পর ২০১৭ সালে সত্ত্বা ছবির ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ গানটি গেয়ে জিতে নেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ গায়কের পুরস্কার।

অডিওতে ২০০৯ সালে সর্বশেষ প্রকাশ হয় ‘কাল যমুনা’ অ্যালবাম। এর পর আর অডিও গানে পাওয়া যায়নি জেমসকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। উল্লেখযোগ্য হলো ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘সেলাই দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘লিখতে পারি না’, ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী