রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে চালের দাম আর বাড়বে না: খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী ভলেন, আজ থেকে দেশজুড়ে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান ও চালের মানের ব্যাপারে কোনো আপস করা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের।

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী