,

কলেরা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ

news-image

দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কলেরা সংক্রমণের বিষয়টি অনির্ধারিত ইস্যু হিসেবে সভায় আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি তিনি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াসাকে নির্দেশ দিয়েছেন। ওয়াসা বলেছে, উৎপত্তি স্থলের পানিতে কোনো দূষণ পাওয়া যায়নি। ওয়াসার লাইন থেকে বাসা বাড়িতে লাইন নেওয়ার সময় হয়তো জীবাণু ঢুকছে।

ওয়াসাকে অবৈধ পানির লাইন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডাব্লুউএইচও আমাদের ৭.৫ মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মে’র মধ্যে এগুলো পেয়ে যাবো। তখন এগুলো দেওয়া শুরু হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড