শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-আনন্দ ম্লান করতে পারে ঝড়-বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের সব অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তবে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও রাঙামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।

এর মধ্যে নেত্রকোণা, সিলেট, রংপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাটে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা