,

টিকিটের জন্য রাতভর লাইনে নারীরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার। প্রথম দিন টিকিট না পেয়ে অনেকেই লাইন থেকে না সরে পরের দিনের অপেক্ষায় ছিলেন। অনেকে আবার দ্বিতীয় দিনের টিকিট পেতে রাতেই লাইনে দাঁড়িয়েছেন। লাইনে থাকা এসব টিকিটপ্রত্যাশীদের মধ্যে নারীরাও ছিলেন।

রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছিলেন স্মৃতি আক্তার। তিনি বলেন, রাত (শনিবার) ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছি। সারা রাত লাইনেই ছিলাম। সেহরিও এখানেই করেছি।

রাজধানীর বসুন্ধরা এলাকায় ছোট বোন জান্নাতুল জুঁইকে নিয়ে থাকেন স্মৃতি আক্তার। ঈদের ছুটিতে বোনকে নিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রাম যাবেন তিনি। দীর্ঘ ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এখন ক্লান্ত তিনি।

টিকিটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়ে স্মৃতি বলেন, এখানে সবাই লাইন মানছে না। পুলিশও কোনো ব্যবস্থা নিতে পারছে না। সব মিলিয়ে খুবই বাজে একটা অবস্থা এখানে।

টিকিটের জন্য রাতভর লাইনে ছিলেন নারীরাও

তিনি অভিযোগ করে বলেন, টিকিট দিতেও দেরি করছে কাউন্টারগুলো। তিন ঘণ্টায়ও লাইন বেশিদূর এগোয়নি।

টিকিটপ্রত্যাশী আয়েশা সিদ্দিকা এশা বলেন, গতকাল রাত ১১টায় মহাখালী থেকে এসে লাইনে দাঁড়িয়েছি। এখন সাড়ে ১০টা (সকাল) বাজে। এখনো বেশ কয়েকজন সামনে আছে। রংপুরে যাবো ঈদ করতে। কিন্তু টিকিট কাটতে এসেই এতো ভোগান্তিতে পড়েছি। সেহরি এখানেই করতে হয়েছে।

টিকিট দিতেও অনেক দেরি করছে কাউন্টারে, অভিযোগ জানালেন এশা।

টিকিটের জন্য রাতভর লাইনে ছিলেন নারীরাও

একই অভিযোগ জানিয়ে লাইনে থাকা আরেক নারী বলেন, স্বামীকে নিয়ে গতকাল রাতে এসে লাইনে দাঁড়িয়েছি। নারীদের লাইনও এতো দীর্ঘ হবে জানতাম না।

এদিকে, টিকিট পেতে দেরি হওয়ার বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, এবারই প্রথম জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। তাই টিকিট দিতে কিছুটা ধীরগতি হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি যাত্রীরা যেন টিকিটগুলো পান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড