৪৮ বলেই ব্যাঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : বোলাররা আসল কাজ করে রেখেছিলেন। বাকিটুকু সহজেই সারলেন অভিষেক শর্মা, কেন উইলিয়ামসরা। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারাতে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের লাগলো মাত্র ৪৮ বল (৮ ওভার)।

লক্ষ্য ছিল মাত্র ৬৯ রানের। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হয়নি হায়দরাবাদের। ৯ উইকেট আর ৭২ বল হাতে রেখে পাওয়া জয়ে পাঁচ থেকে এক লাফে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল।

দল জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে হর্ষল প্যাটেলকে উইকেট দিয়ে আসেন ব্যাটে ঝড় তোলা অভিষেক। ২৮ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় তিনি ছিলেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে (৪৭)। উইলিয়ামসন ১৬ আর রাহুল ত্রিপাথি ৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে।

এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের তোপে ১৬.১ ওভারে ৬৮ রানেই গুটিয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

মুম্বাইয়ের ব্রাবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মার্কো জানসেনের তোপে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় ওভার বল হাতে নিয়ে তিনি ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ ৩ ব্যাটার-ফ্যাফ ডু প্লেসি (৫), অনুজ রাওয়াত (০) আর বিরাট কোহলিকে (০)।

শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালুরু। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (১১ বলে ১২) আর সুয়েশ প্রভুদেশাই (২০ বলে ১৫) হাল ধরার চেষ্টা করেও পারেননি। তারা দুজন ছাড়া ব্যাঙ্গালুরুর আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।

৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন হায়দরাবাদে মার্কো জানসেন। ৩ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট আরেক পেসার টি নটরাজনের।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী