,

বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩

news-image

বরগুনা প্রতিনিধি বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনার কর্মকর্তারা জেলা পুলিশের সহায়তায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় শাহীনের বাসায় অভিযান চালান। এ সময় বেশ কিছু বই এবং বৈঠকের কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। গোপন বৈঠকে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ আমাদের সময়কে জানান, তাদের কাছে তথ্য ছিল জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শাহীনের বাড়িতে ১০-১৫ জন লোক গোপন বৈঠক করছেন। পরে তারা সেখানে অভিযান চালান।

আটক বাকিরা হলেন-বরগুনা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো. রফিকুল ইসলাম। বৈঠকে উপস্থিত অন্যরা পালিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ