,

প্রেমে বাধা দেওয়ায় কবরস্থানে বিষপানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ভোরে কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তারা বাড়ির সামনের কবরস্থানে বসে এই বিষ পান করে।

প্রেমিকা দশম শ্রেণির ছাত্রী মারিয়া খানম ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। আর প্রেমিক ইয়াছিন তালুকদার (১৮) নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উলিবুনিয়া গ্রামের হাফিজ তালুকদারের ছেলে।

নিহত ইয়াছিনের বাবা জানান, তার ছেলে কয়েক দিন আগে তার ভগ্নিপতি (ইয়াছিনের ফুফা) মোজাম্মেল হক হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাতে ফুফাতো ভাই ছাব্বিরের সঙ্গে তার দোকানে ঘুমাতে যায় ইয়াছিন। রাত ৩টার দিকে ইয়াছিনের ফুফু (হাফিজ তালুকদারের বোন) ছাবিনা ইয়াছমিন ফোন করে জানান, ইয়াছিন ও বাড়ির পাশের এক মেয়ে একসঙ্গে বিষপান করেছে।

মারিয়ার মা শামীমা নাছরিন জানান, তার মেয়ে ওই রাতে খেয়ে ১০টার দিকে তার কক্ষে ঘুমাতে যায়। রাত ২টার দিকে বাড়ির সামনের কবরস্থান থেকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার পান। পরে সেখানে গিয়ে মারিয়া ও ইয়াছিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। এর পরে চিকৎসাধীন অবস্থায় ভোর রাতে ইয়াছিন মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী জানান, মারিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইয়াছিনের মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আত্মহত্যার বিষয়ে নিহতদের পরিবারের কেউই মুখ খুলছেন না। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি