,

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় পশ্চিমা অর্থনীতি ‘সংকটে পড়েছে’

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। এই আগ্রাসন শুরুর পর আজ বৃহস্পতিবার দুই দেশের যুদ্ধ গড়িয়েছে ৫৭ দিনে। রুশ সেনাদের ঠেকাতে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পক্ষে সরাসরি অংশ নেয়নি। তবে পরাশক্তি রাশিয়াকে ঠেকাতে প্রথম থেকেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তারা।

তবে পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা রাশিয়াকে থামাতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কলে পুতিন এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা হয়তো ভেবেছিল, এতে করে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক অবস্থা খুব দ্রুতই ভেঙে পড়বে, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়বে, ব্যাংকিং ব্যবস্থা ধসে যাবে। এমনকি দোকানে পণ্যের মজুদে ঘাটতি দেখা দেবে। কিন্তু পশ্চিমাদের এই ‘নিষেধাজ্ঞা কৌশল ব্যর্থ হয়েছে’। এর ফলে উল্টো ‘পাশ্চাত্যের অর্থনীতির সংকটে পড়েছে’।

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে স্বীকার করে ভ্লাদিমির পুতিন বলেন, এই চাপের পরও রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে। বছরের প্রথম তিন মাসে ৫৮ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর একে একে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ পশ্চিমা মিত্র দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এর উত্তরে রাশিয়াও পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড