,

হাইতির ব্যস্ত সড়কে প্লেন বিধ্বস্ত, নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি ব্যস্ত সড়কে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্লেনের পাইলটও আছেন। খবর রয়টার্সের।

হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পোর্ট অব প্রিন্স বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জ্যাকমেল শহরের উদ্দেশে রওনা করে প্লেনটি।

উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বার বার সংকেত দেওয়া হচ্ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এক টুইট বার্তায় তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।

তবে ওই টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। প্লেনটি ক্যারেফোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

একটি সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর পাইলটকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একটি রাস্তার মাঝখানে বিধ্বস্ত প্লেনটি পড়ে আছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের