শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হল খালি করার ঘোষণা দেওয়ায় অবরুদ্ধ অধ্যক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে আবাসিক হল আজ মঙ্গলবার বিকেলের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন। তবে আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে শিক্ষার্থীরা এই ঘোষণার পরও বিক্ষোভ চালিয়ে যান। তারা অধ্যক্ষের কক্ষের সামনের নেমপ্লেট ভাঙচুর করেন।

অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনের সঙ্গে অবরুদ্ধ ঢাকা কলেজের একজন শিক্ষক বলেন, বিকেল ৪টা থেকে এক ঘণ্টার বেশি সময় শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে সাংবাদিকরা অধ্যক্ষের সাক্ষাৎকার নিতে গেলে অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্তি পান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা