,

মমতাজ ও বেলাল খানের ‘বাপের বড় পোলা’

news-image

বিনোদন প্রতিবেদক : ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া ‘পোলা তো নয় আগুনের গোলা’ গানটি শ্রোতামহলে রীতিমত ভাইরাল বলা চলে। এবার গানে গানে মমতাজ নিয়ে আসছেন এক বাবার বড় সন্তানকে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’। বেলাল খানের ফিচারিংয়ে নতুন এই গানটি তৈরি।

‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা…’ এমন চমকপ্রদ কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি।

এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল খান। গানটির সংগীতায়োজন করেছেন আল আমিন ও আদিব। এর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এই গানের মাধ্যমেই সুপারহিট ‘লোকাল বাস’র পর কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফী করেছেন রুহুল আমিন।

মমতাজ বলেন, ‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম “নেকাব্বরের মহাপ্রয়াণ” সিনেমায়। এই সিনেমায় গেয়ে একসঙ্গে দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা করছি, এই ঈদে শ্রোতারা গানটি দিয়ে অন্যরকম আনন্দ পাবেন।’

বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। বলা যেতে পারে, নতুন জেনারেশনের সঙ্গে সংযুক্তি ঘটানোর একটা চেষ্টা ছিল এটি। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী।’

বাপের বড় পোলা গানটি ঈদের আগেই (২৫ এপ্রিল) বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে। পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড