দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৪৩, বহু নিখোঁজ

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, এখনও নিখোঁজ থাকা বহু মানুষের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

রয়টার্স জানিয়েছে, বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। পানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এসবের প্রভাবে আফ্রিকার ব্যস্ততম বন্দর ডারবানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রাদেশিক এক আর্থিক কর্মকর্তার হিসাবে বন্যায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৬৮ কোটি ৪৬ লাখ ডলারের বেশি দাঁড়াবে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী শিলে জিকালালা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩ জনে ঠেকেছে। আর ৬৩ জনের কোনো হদিস নেই।

বেশি আক্রান্ত এলাকার বাসিন্দারা বলছেন, রোববার আবহাওয়া পূর্বাভাসে আরও বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছে। এ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। অনেকেই তাদের নিখোঁজ প্রিয়জনের খবর পেতে দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছেন।

সানশাইন গ্রামের বাসিন্দা ৪৭ বছর বয়সী সোবোঙ্গেলে মোজোকা জানান, কয়েকদিন ধরেই তিনি তার আট বছরের ভাইপোর কোনো খোঁজ পাচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা আশা হারাইনি। যদিও দিন গড়ালেই দুশ্চিন্তা বাড়ছে।’

মোজোকা রয়টার্সকে বলেন, ‘বৃষ্টি দেখলেই আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছি।’ বন্যায় তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরেক গ্রামে বাড়ির দেয়াল ধসে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের চার বছরের এক শিশু এখনও নিখোঁজ।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় মনোনিবেশ করতে পরিকল্পিত সৌদি আরব সফর পিছিয়ে দিয়েছেন। সংকট মোকাবিলায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ