বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ নেবে বাংলাদেশ, কর্মসংস্থান হবে ৫০ হাজার ভারতীয়ের!

news-image

টিপস ডেস্কনরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ভারত বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার বা দু’শ কোটি ডলারের যে ঋণ ( লাইন অব ক্রেডিট- এলওসি) চুক্তি অনুমোদন করেছে তার মাধ্যমে ভারতে অন্তত পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থান তৈরির আশা প্রকাশ করা হয়েছে দেশটির সংবাদমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এলওসি এমন এক ধরনের চুক্তি যাতে বিভিন্ন সংস্থার (এক্ষেত্রে এক্সিম ব্যাংক ইন্ডিয়া) মাধ্যমে ভর্তুকি সুদে ঋণ প্রদান করা হয়। এ ঋণ চুক্তি হয় শর্তসাপেক্ষ এবং গ্রহীতা দেশটিকে এ অর্থ দিয়ে দাতা দেশের কাছ থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে। অর্থাৎ ভারতের দেয়া ঋণের এ অর্থ দিয়ে ভারত থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে বাংলাদেশকে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারত বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার যে চুক্তি তা অনুযায়ী, এ অর্থ দিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, তার শতকরা ৭৫ ভাগ কাঁচামালই ভারত থেকে আমদানি করতে হবে। আর এতে করে ভারতে বড় আকারে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ইয়াদুভেন্দ্রা মাথুর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা এরইমধ্যে ৮৬২ মিলিয়ন ডলারের এলওসি প্রদান করেছি। এই দুই বিলিয়ন ডলার এলওসি ভারতের কোম্পানিগুলোকে সাহায্য করবে।’

তিনি আরো জানান, এ এলওসির মাধমে ভারতের স্টিল, সিমেন্ট শিল্পের মত বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হবে। ভারতের উৎপাদিত এসব পণ্য থেকেই বাংলাদেশে প্রকল্পগুলো সম্পন্ন করা হবে। ভারতে নরেন্দ্র মোদির ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালকে ৬ বিলিয়ন এলওসি দিয়েছেন।

এক্সিম ব্যাংকের দিল্লি অফিসে এ প্রজেক্টটি নিয়ে আলাদা একটি উইং খোলা হয়েছে এবং ব্যাংকটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে নিবিড়ভাবে কাজ করছে বলে জানানো হয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে