,

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ

news-image

অন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষমতায় থাকার সময় বিভিন্ন দেশের পক্ষ থেকে যেসব উপহার ইমরান গ্রহণ করেছেন সেগুলো রাষ্ট্রীয় হেফাজতে জমা না দিয়ে তিনি বিক্রি করেছেন। এর মধ্যে বেশ কিছু দামি হীরার গহনা, নেকলেস, ব্রেসলেটসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এর আগে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রীয় হেফাজতখানা থেকে সম্পদ ক্রয় করে তা বিক্রি করা অপরাধ নয়। ফুয়াদের দাবি অনুযায়ী, সেই সময় সম্পদ তার নিজের হয়ে যায়। ফুয়াদের কথার জের ধরে পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব ও দলীয় নেতৃবৃন্দ দাবি করেন- ইমরান শুধু ঘড়িই বিক্রি করেননি তিনি নেকলেস, রিং ও সোনার কালাশনিকভ ও একটি গাড়িও বিক্রি করেছেন।

এদিকে সরকারে থাকার সময় ইমরান খান কি কি উপহার সামগ্রী গ্রহণ করেছেন সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির দাবি- নানা সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইমরানকে উপহার দিয়েছেন যেগুলো রাষ্ট্রীয় হেফাজতখানায় দেওয়া হয়েছে। কিন্তু ইতোমধ্যে ইসলামাবাদের হাইকোর্ট এ বিষয়ে একটি শুনানি করেছেন যেখানে একজন নাগরিক ইমরান খানের সময়ের গ্রহণ করা উপহার সামগ্রীর বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড