বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্কালের সঙ্গে থাকা মালা-চুড়ি দেখে মায়ের পরিচয় শনাক্ত

news-image

রাজশাহী ব্যুরো : নিখোঁজের ৬ মাস পর রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ডোবা থেকে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাড়ড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালের সঙ্গে পাওয়া মালা ও হাতের চুড়ি দেখে তার পরিচয় শনাক্ত করেন নিখোঁজ বৃদ্ধার ছেলে লুৎফর হোসেন।

নিখোঁজ ওই বৃদ্ধার নাম শেরজান বিবি (৯৩)। তিনি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী।

নিখোঁজ বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন বলেন, ‘প্রায় ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে হাড়-গোড় উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুড়ি দেখে মাকে শনাক্ত করি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি ডোবায় মাছ ধরছিল স্থানীয় কয়েকজন। এ সময় ডোবার পানি শুকিয়ে পানার সড়ালে হাড়-গোড় বেরিয়ে আসে। হাড়গুলো উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেননি তার পরিবারের কোনো সদস্য। তবে এখন কোনো অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু