শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। তবে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার না করলেও জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ফ্ল্যাগশিপ, অর্থাৎ, অন্যতম যুদ্ধজাহাজ মসকভা ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে কীভাবে তা হয়েছে, সে বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। তারা কেবল জানিয়েছে, বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।

ইউক্রেন আগেই দাবি করেছে, তাদের গোলার আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ জানিয়েছে, জাহাজটি কৃষ্ণসাগরে দাঁড়িয়ে ছিল। তাদের ছোঁড়া রকেটের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ হয়। তবে এর ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কোনোপক্ষই।

ইউক্রেনের বন্দরনগরী ওডেসার গভর্নর বলেছেন, ইউক্রেনীয় বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কৃষ্ণসাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। সূত্র : ডয়েচে ভেলে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা