,

ফের তাহিরপুরে হাওরের বাঁধে ধস

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : হাওরবেষ্টিত সুনামগঞ্জের বিভিন্ন নদীর পানি বেড়ে একের পর এক ভাঙছে বাঁধ।এতে তলিয়ে যাচ্ছে হাওরপাড়ে কৃষকের বোরো ধান।

গত ২ এপ্রিল টাংগুয়ার হাওরে নজরখালী বাঁধ ভেঙে যাওয়ার কয়েক দিনের মধ্যেই ধস দেখা দিয়েছে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে বাঁধটি। আজ বুধবার বেলা ১১টার দিকে বাঁধটি ধসে পড়েছে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই এমনটা হচ্ছে। এলাকাবাসী নিজেদের উদ্যোগেই ভেঙে যাওয়ায় বাঁধটি মেরামতে কাজ শুরু করেছে। এ বাঁধটির ওপর নির্ভর নোয়াল, জয়পুরের হাওরসহ ছোট বড় ১০টি হাওরের হাজার হাজার কৃষক। এই হাওরে৬ হাজার হেক্টরের বেশি বোরো চাষ করেছেন কৃষকরা।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু ২৩ নম্বর পিআইসি নয় ২৪-২৫-২৬ প্রতিটি বাঁধের মাটি ধসে পড়েছে। এসব বাঁধে সরকার নির্ধারিত সময়ে ও সঠিকভাবে কাজ না করার অভিযোগ রয়েছে।

তাহিরপুর গ্রামের কৃষক সাহাজ উদ্দিন বলেন, ‘ওই হাওরে আমি ৪০ কিয়ার জমিতে বোরো আবাদ করেছি। এই জমিই আমার মূল আয়ের উৎস। কোনো কারণে যদি নজরখালী বাঁধের মতো বাঁধ ভেঙে যায়, তাহলে আমরা পথে বসব।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, একটি বাঁধ ধসে পড়ার খবর পেয়েছি। বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি