,

দেশে ফিরলেন ৮ ক্রিকেটার, বাকিরা আসছেন কাল

news-image

স্পোর্টস ডেস্ক : সাফল্য ও ব্যর্থতার মিশ্র অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রথম লটে আজ বুধবার দেশে ফিরেছেন আট ক্রিকেটারসহ ৯ সদস্যের দল। বাকিরা ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার।

তিন ধাপে দেশে ফিরবে ক্রিকেট দল। প্রথম ধাপে আজ দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।

আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রাখবে দ্বিতীয় গ্রুপ। একইদিন বিকেল পৌনে ৫টায় আসবে বাকি সদস্যরা।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে তিনি দেশে ফেরেন।

ওয়ানডে সিরিজ শেষে ফেরেন আরও এক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারা শরিফুল ইসলামের সঙ্গে দেশে ফিরে আসেন ডারবানে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ।

এর আগে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো সেদেশে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ে টাইগাররা। তবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চরম হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মুমিনুলের দলকে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের