সেই সাবনূরের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

news-image

পিরোজপুর প্রতিনিধি : দারিদ্রতা আর অভাবে থেমে যাচ্ছে না সাবনূরের মেডিকেলে পড়ার সুযোগ। এবার তার পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রাথমিকভাবে সাবনূরের ভর্তির খরচ বাবদ ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

সেই অর্থ পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন তার কার্যালয়ে সাবনূরের হাতে তুলে দেন। এই শিক্ষার্থী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কামারকাঠী গ্রামের দিনমজুর বাবুল মোল্লার বড় মেয়ে।

আর্থিক সহযোগিতা পেয়ে সাবনূর বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও আমার পথচলা অনিশ্চিত ছিল।ধন্যবাদ জানান বিভিন্ন সংবাদমাধ্যমকে।পত্রিকায় সংবাদ প্রকাশের পরে অনেকে ফোন করে তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশে থাকার সাহস জুগিয়েছেন।

তিনি জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভর্তি ও পড়াশোনার খরচ বাবদ নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। এ ছাড়া নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি সাবনূরের পড়াশোনার খরচ চালাতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সাবনূরের ভর্তি অনিশ্চয়তার কথা জানতে পারি। এই মেধাবী মুখটি কাজে লাগাতে তার ভর্তির জন্য যাবতীয় খরচ আমি দিয়েছি। সাবনূরকে বলা হয়েছে, তার পড়াশোনার যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে আছে।’

প্রসঙ্গত, সাবনূর দিনমজুর বাবুল মোল্লা ও গৃহিণী সাবিনা বেগমের বড় মেয়ে। ছোটবেলা থেকেই তিনি মেধাবী। সেই মেধার স্বাক্ষর রেখেছেন এমবিবিএস ভর্তি পরীক্ষাতেও। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ