,

খালেদকে আইসিসির জরিমানা

news-image

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে টেস্ট ম্যাচ চলাকালে প্রতিপক্ষের খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জরিমানা করেছে খালেদকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি খালেদের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে তাকে।

আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি। যেখানে বলা হয়েছে, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ বানাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ব্যাটসম্যান কাইল ভেরেনা। সেই বলটি বোলার খালেদ নিজে ফিল্ডিং করে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেইনার দিকে ছুঁড়ে মারেন। বলটি ব্যাটসম্যানদের গ্লাভসে গিয়ে আঘাত করে। খালেদ এ ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড