ঘরোয়া পদ্ধতিতেই দূর হবে চোখের নিচের কালো দাগ

news-image

নিউজ ডেস্ক : অনেক সময় অপর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তার কারণে চোখের নিচে কালো হয়ে পড়ে। তাই চোখের কালো দাগ নিয়ে যারা চিন্তায় রয়েছেন, ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই দূর করতে পারেন এই দাগ।

চলুন জেনে নেয়া যাক চোখের কালো দাগ দূরকরণে ঘরোয়া পদ্ধতিগুলো-

আলু

আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ। এটি চোখের ফোলাভাব কমায়, ক্লান্তি দূর এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। আলু রস করে কটনবলের সাহায্যে চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারিকেল তেল

চোখের নিচের কালো দাগ এবং বলিরেখা দূর করতে নারিকেল তেলের ভূমিকা অপরিহার্য। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুই আঙ্গুলের সাহায্যে চোখের নিচে হালকা ম্যাসাজ করে নিতে পারেন। এতে করে খুব সহজেই দাগ দূর করা সম্ভব।

শসা

শসা ব্যবহারে চোখের কালো দাগ দূর করতে উপকারী একটি উপাদান, যা ত্বককে করে তোলে দীপ্তিময়। শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর চোখের ওপর ১৫ মিনিট শসার স্লাইজ রেখে দিন। এছাড়া শসা ও লেবুর রস একই অনুপাতে মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনাকে আরাম দেবে এবং কালো দাগ দূরীকরণে সাহায্য করবে।

টমেটো

ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসেবে খুব ভালো কাজ করে থাকে টমেটো। এটি চোখের নিচের কালো দাগ হালকা করতে সাহায্য করে। আপনি চাইলে টমেটোর রসের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি আলত করে চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন চোখের ভেতর না চলে যায়।

সবশেষে ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী