,

পাকা ঘর পেয়ে ভিক্ষুক বললেন, ‘স্বপ্নের মতো লাগছে’

news-image

দৌলতখান(ভোলা) প্রতিনিধি : ‘স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে শেষ বয়সে স্বপ্নের রঙিন একটি ঘর পাবো,’ এভাবেই বলেছেন দৌলতখান উপজেলার চরখলিফা দিদার উল্যাহ গ্রামের ভিক্ষুক তাজনুর বেগম (৪৯)। ঘর পেয়ে তৃপ্তির হাসি হেসে তিনি বলেন, সাত বছর আগে স্বামী ছিডু মিয়াকে হারিয়ে জীবনের যুদ্ধে এখন তিনি প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।

ঘর পেয়ে কেমন লাগছে-জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তাজনুর বেগম বলেন, ‘আমার স্বামী সাত বছর আগে মারা গেছে। এক মেয়ে, এক ছেলে আছে। ছেলে মনির হোসেন (২৮) চট্টগ্রামে রিকশা চালায়। গত ১০ বছর যাবৎ আমার কোন খোঁজখবর নেই না। মেয়ে নুর নাহারকে (২৫) বিয়ে দেওয়ার পর তার স্বামী তাকে আমার কাছে ফেলে রেখে চলে গেছে।’

তিনি বলেন, ‘ভিক্ষাবৃত্তি ও মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে বেঁচে থাকতাম। থাকার মতো চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের রিপন মিয়ার বাগানে কোন রকম ঝুপড়ি ঘরে দিন পার করতাম। আমাগো দৌলতখান থানার ওসি আমার খোঁজখবর নিয়ে কষ্টের কথা শুনে পুলিশের পক্ষ থেকে একটি ঘর উপহার দিয়েছেন। আজ আমাকে সেই ঘরের চাবি ওসি স্যার বুঝিয়ে দিয়েছেন। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করবো।’

এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় দৌলতখানে তাজনুর বেগম নামে এক গৃহহীন নারীকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে।গতকাল রোববার তাজনুর বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড