পাকিস্তানে রাতভর বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা। রোববার (১০ এপ্রিল) রাতে দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন। এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

এর মধ্যে করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর ও অ্যাবোটাবাদ শহরে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাজাউর, লাওয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজি খান ও মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।

এর আগে শনিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দলের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ নিয়ে তিনি বলেন, পাকিস্তানের জনগণই সবসময় তাদের নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।

আগের দিন পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ইশার নামাজের পরে বিক্ষোভ করার জন্য জনগণকে আহ্বান জানান। তিনি বলেন, খান যদি এই বিশাল আন্দোলনে নেতৃত্ব না দেন, তাহলে দেশের রাজনীতি ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

এদিকে, প্রবাসী পিটিআই সমর্থকরাও ইমরান খানের পক্ষে বিক্ষোভ করেছেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পিটিআই সমর্থকরা লন্ডনের হাইড পার্কে জড়ো হয়ে ইমরানের পক্ষে স্লোগান দিচ্ছেন।

ইমরান খান প্রবাসীদের এমন সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে এক টুইটবার্তায় তিনি বলেন, স্থানীয় মীরজাফরদের দ্বারা জামিনে মুক্ত হয়ে ক্ষমতায় এসে মার্কিন-সমর্থিত শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সব পাকিস্তানিদের ধন্যবাদ। তিনি আরও বলেন, দেশে-বিদেশে পাকিস্তানিরা এটিকে (ইমরানকে ক্ষমতাচ্যুত করা) জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এই বিক্ষোভ তারই প্রমাণ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী