রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থতার জন্য দোয়া চাইলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার রাতে খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানিয়ে দোয়া চান।

খালেদা জিয়ার গুলশান বাসা ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, একজন হাঁটা মানুষ যদি হুইল চেয়ারে ওঠের তাহলে কি তিনি ভালো আছেন? যে মানুষটি এভারকেয়ার হাসপাতালে ৩ দফায় ৬ মাস ভর্তি থেকেছেন, অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে, তিনি অসুস্থ। এই অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন এবং যারা কথা বলেন- তাদেরকে বুঝ দেয়া আমাদের পক্ষ সম্ভব নয়। উনি অসুস্থ যদি নাই হতেন তাহলে আজকে উনার মেডিকেল পরীক্ষার কী প্রয়োজন ছিলো?

খালেদা জিয়ার কী কী পরীক্ষা করা হয়েছে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, তার যে পরীক্ষাগুলো হয়েছে, এরমধ্যে ৯০ শতাংশ পরীক্ষার রির্পোট হয়নি। উনার রক্ত পরীক্ষা, লিভার, কিডনি, ইকো পরীক্ষাসহ প্রত্যেকটা অঙ্গ-প্রতঙ্গ কেমন আছে- সেটার জন্য যে পরীক্ষাগুলো করার দরকার তার সবগুলো করা হয়েছে।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সাংবাদিকদের মাধ্যমে বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের মানুষের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এরআগে এদিন বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ৫টা ৫ মিনিটে হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার শেষে সন্ধ্যায় ৬টায় হাসপাতাল থেকে সাড়ে৬টায় গুলশান বাসভবনের পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

এরআগে গত ১৩ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। লিভারে রক্তক্ষরনের কারণে তাকে দুই মাস সিসিইউতে রেখে চিকিখসা দেয়া হয়। কেবিনে আনা হয়েছিল গত ১০ জানুয়ারি। ৭৭ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখ ও দাঁতের সমস্যাসহ নানা জটিলতায় ভোগছেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসনকে সাময়িক মুক্তি দেয় সরকার। ছয় মাস পর পর মেয়াদ বৃদ্ধি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী