ভারতে শনাক্ত হলো করোনার অতি সংক্রামক ধরন এক্সই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথম সন্ধান মিলেছে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন এক্সই-র। বুধবার মুম্বাইয়ে এক ব্যক্তির দেহে কোভিড-১৯-এর নতুন ধরনটি শনাক্ত হয়।

মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনা ভাইরাসের এক্সই ধরন ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন ধরনের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই নতুন এ এক্সই ধরনের জন্ম।

গত ১৯ জানুয়ারি যুক্তরাজ্যে প্রথম চিহ্নিত হয় করোনা ভাইরাসের এ ধরন। এখনও পর্যন্ত দেশটিতে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

তবে ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নতুন ধরনটির মারণক্ষমতা কম।

হু সতর্ক করে বলেছে, অতি সংক্রমণশীল হওয়ার কারণে এক্সই ধরনটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। অদূর ভবিষ্যতে এটা সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আত্মপ্রকাশেরও শঙ্কা রয়েছে।

এ ছাড়া ভারতে কাপ্পা ধরনের করোনা ভাইরাসের একজন রোগীও শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী