বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিপকাণ্ড: কনস্টেবলের সঙ্গে ছিলেন না স্ত্রী, শাস্তি হয়েছিল তিনবার

news-image

নিজস্ব প্রতিবেদক : টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ভুক্তভোগীর অভিযোগের পর দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশও। শিক্ষিকার দেওয়া মোটরসাইকেলের নম্বর ধরে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করেছে। নাজমুল তারেক নামের ওই কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে কমিটিও।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেকের ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছে। দুই বছর আগেও তার জীবনাচরণ ভিন্ন ছিল। তিনি গান-বাজনায় মেতে থাকতেন। তবে সম্প্রতি তিনি মুখে বড় দাড়ি রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অনুমতি নিয়ে বড় দাড়ি রাখেন। এছাড়া সাময়িক বরখাস্ত এ কনস্টেবল চাকরিজীবনে বেপরোয়া আচরণের জন্য তিনবার শাস্তির মুখে পড়েছেন। যার মধ্যে দুবার গুরুদণ্ড এবং একবার লঘুদণ্ডে দণ্ডিত হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা