,

বুচার রাস্তা ছেয়ে গেছে লাশে, ২৮০ জনকে গণকবর

news-image

অনলাইন ডেস্ক : রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশপাশের এলাকায় পড়ে থাকা শত শত লাশ গণকবর দিয়েছে ইউক্রেনের বাহিনী। কিয়েভের নিকটবর্তী কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয় বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

বুচার মেয়র আনাতোলি ফেডোরুক বার্তা সংস্থা এএফপিকে শনিবার ফোনে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই ২৮০ জনকে গণকবর দিয়েছি।‘ তিনি বলেছেন, ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ায় বুচার রাস্তা লাশে ছেয়ে গেছে।

ফেডোরুক আরও বলেন, এই মানুষগুলোকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয় রয়েছেন। ১৪ বছরের এক শিশুও রয়েছে তাদের মধ্যে।

তিনি নিজেই বুচার রাস্তায় অন্তত ২২ জনের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে আল জাজিরাকে নিশ্চিত করেছেন মেয়র। আতঙ্কের কারণে এখনো সবগুলো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।

ফেডোরুক দাবি করেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মূলত তার শহরে বেসামরিক লোকদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে উল্লেখ করেন এই মেয়র।

এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড