বিয়ে জীবনে আশীর্বাদ হয়ে আসে : পুতুল

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছরের ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরুর আগের রাতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পাত্র পুতুলের দীর্ঘদিনের গানবন্ধু সৈয়দ রেজা আলী। তবে পুতুল জানতো না, গানবন্ধুই হবে তার জীবনসঙ্গী। দেখতে দেখতে এক বছর হতে চলেছে তাদের সংসার জীবনের।

ক্লোজআপ ওয়ান’খ্যাত এই সংগীত তারকা, উপস্থাপিকা ও লেখিকা সেদিনের স্মৃতিচারণ করেন তার ফেসবুকে। সঙ্গে প্রকাশ করেন বেশ ক’টি ছবিও। এক পোস্টে বিয়ের আগের ঘটনাসমূহ তুলে ধরে পুতুল লিখেছেন, ‘এক বছর আগে আজকের দিনের দুপুর বেলায়ও আমি আর রেজা জানতাম না সংসারসঙ্গী হতে চলেছি আমরা দুজন সেদিনের সন্ধ্যাবেলাতেই। আমার শাশুড়ি মা বরাবরই বিচক্ষণ আর দূরদর্শী মানুষ। তার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তেই সম্পন্ন হয়েছিল বিয়ের মতো একটা জটিল আর গুরুত্বপূর্ণ ঘটনা। তিন ঘণ্টার প্রস্তুতিতে এত নিখুঁত আর সফলভাবে বিয়েরকার্য সম্পন্ন হওয়া আজও বিস্ময় আমার কাছে।’

তিনি আরও লিখেছেন, ‘সেদিন থেকে বৈবাহিক জীবনে পরিভ্রমণ শুরু আমার আর রেজার। জীবনে এর চেয়ে ভালো ঘটনা আর ঘটতে পারতো কি না জানি না। যে বিয়ে জীবনকে কঠিন না করে সহজ করে দেয়, সেই বিয়ে পূর্ণ সমর্থন করি। যে বিয়ে একজন মেয়ের সৃষ্টিশীলতা গলা টিপে মেরে না ফেলে বরং মেয়েটিকে সুযোগ দেয় সৃষ্টি সাগরের আরও গভীরে অবগাহনের, তেমন বিয়ে জীবনে মঙ্গল বয়ে আনে। একজন মেয়ের জীবনকে যে সংসারসঙ্গী পরিপূর্ণ করে তোলে, হয়ে ওঠে মেয়েটার সৃষ্টিজীবনের সবচেয়ে বড় সঙ্গী তেমন বিয়ে জীবনে আশীর্বাদ হয়ে আসে।’

সবশেষে পুতুল লিখেছেন, ‘শ্বশুরালয়ের যে মানুষগুলো হয়ে উঠতে পারে একজন মেয়ের নিজের মা-বাবা, ভাই-বোনের মতো অপরিহার্য মানুষ, তেমন শ্বশুরালয়ে নিশ্চিন্তে পা ফেলা যায়। ভালোবাসা আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের প্রতি। ভালোবাসা সৈয়দ রেজা আলী। তোকে সঙ্গে নিয়ে অনন্তকাল বাঁচতে ইচ্ছা করে।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী