,

ইউক্রেনের বুচা যেন মৃত্যুপুরী, দেওয়া হচ্ছে গণকবর

news-image

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবর দিয়ে শত শত মানুষের দাফন সম্পন্ন করছেন ইউক্রেনের সেনারা। কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেনো মৃত্যুপুরী। সেখানেই তিনশ জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে ২৮০ জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়।

শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু, কিশোরাও রয়েছে বলে দাবি ফেদোরুকের।

মেয়র ফোদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত ২২ জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি ‘হটিয়ে’ দেওয়ার দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, ‘কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।’ স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড