,

আবার লারা-টেন্ডুলকার-ওয়ার্ন-ওয়াসিমদের খেলা

news-image

ক্রীড়া ডেস্ককে সেরা, মেসি না রোনালদো? এ নিয়ে এখন দুই তারকার ভক্তদের মধ্যে বিতর্কের শেষ নেই। এক সময় চায়ের টেবিলে এমন ঝড় উঠেছে দুই ক্রিকেট তারকা ব্রায়ান লারা আর শচীন টেন্ডুলকার নিয়ে। ক্রিকেটের সোনালি প্রজন্মে ছিলেন শেন ওয়ার্নের মতো তারকা, মাঠের ভেতর তো বটেই, বাইরেও যিনি নানা ঘটনার ঘূর্ণি তুলেছেন। ছিলেন সুইংয়ের জাদুকর ওয়াসিম আকরাম। আরও ছিলেন বিনা পূর্বাভাসে সাইক্লোনের তাণ্ডব বইয়ে দেওয়া অ্যাডাম গিলক্রিস্ট।

একে একে এঁরা অবসর নিয়েছেন, আর আক্ষেপ বেড়েছে। আজকের কিশোর-যুবারা সরাসরি তাঁদের খেলা দেখতে পারেনি। তবে সুযোগ আসছে। টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আবার মাঠে ফিরছেন ক্রিকেটের সাবেক তারকা আর কিংবদন্তিরা।

গত মাসেই শোনা গিয়েছিল, টেন্ডুলকার-ওয়ার্ন পরিকল্পনা করেছেন অবসরে যাওয়া তারকা ক্রিকেটারদের নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজন করবেন নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নামও ঠিক হয়ে গেছে—ক্রিকেট অল স্টারস লিগ। এই লিগে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে লারা, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, অনিল কুম্বলে, গিলক্রিস্ট, মুত্তিয়া মুরালিধরন, অ্যান্ড্রু ফ্লিনটফ, গ্লেন ম্যাকগ্রা ও ভিভিএস লক্ষণকে। সর্বশেষ, আইসিসির সবুজ সংকেতে পেতে যাচ্ছে আয়োজকেরা।

গতকাল জানা গেল, সাবেক তারকাদের নিয়ে আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে আরেকটি টুর্নামেন্ট—মাস্টার্স চ্যাম্পিয়ন লিগের (এমসিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগে অংশ নেবেন লারা, ওয়াসিম, গিলক্রিস্টের মতো কিংবদন্তিরা। টুর্নামেন্টের পর্দা উঠতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। প্রথম বছর ছয়টি দল অংশ নেবে এ টুর্নামেন্টে। এরই মধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডের কাছ থেকে ১০ বছরের অনুমোদন পেয়ে গেছে এমসিএল।

এ দুটি টুর্নামেন্ট যদি আলোর মুখ দেখে, তবে কিংবদন্তি ক্রিকেটারদের জন্য সেটা হবে ‘শেষ হয়েও হলো না শেষ’! তুলে রাখা ব্যাট-প্যাড নিয়ে আবার তাঁরা নামবেন মাঠে। ২২ গজে দেখা যাবে ব্যাট-বলের পুরোনো ঝলক। লড়াইয়ে হয়তো টেন্ডুলকার-লারা-ওয়াসিম-ওয়ার্নদের সোনালি দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, তবে এ টুর্নামেন্টগুলো উপকার করবে নতুন প্রজন্মকে, যারা দেখেনি এই কিংবদন্তিদের খেলা; যাদের কাছে এ নামগুলো স্রেফ ক্রিকেট ইতিহাসের অমর চরিত্র।

কথা হলো, পুরোনো দিনের সেই ঝলক কি আর দেখা যাবে? বুড়ো হাড়ে আগের মতো ভেলকি দেখাতে পারবেন তাঁরা? অবসরের পর ফিটনেস, স্কিলে কি এতটুকু মরচে ধরেনি? প্রশ্নগুলোর উত্তর আপাতত তুলেই রাখতে হবে। কেননা কিংবদন্তিরা অস্ত্র জমা দিয়েছেন; ট্রেনিং তো আর জমা দেননি! কাজেই আবার ব্যাট হাতে টেন্ডুলকার-লারার দুর্দান্ত সব ড্রাইভ-শট বা ওয়ার্নের তালু থেকে বের হওয়া জাদুকরি সব গুগলি-ফ্লিপার কিংবা ওয়াসিম আকরামের ছোবল দেওয়া সর্পিল সুইং দেখার প্রতীক্ষায় দর্শকেরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ