হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পাঁচদিন হাসপাতালে থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।

পরীমনি বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।’

হাসপাতাল থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়ে পরীমনি বলেন, ‘বাসায় ফিরেছি, কিন্তু শরীর কিছুটা দুর্বল আছে এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে।’

জানা গেছে, গত ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন এই চিত্রনায়িকা। এদিন সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী