,

মেট্রোরেলের সঙ্গে পদ্মা সেতু-কর্ণফুলী টানেলেরও উদ্বোধন এ বছর

news-image

চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে হাসুমণির পাঠশালা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর বেশি দেরি নয়, চলতি বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেলও। একইসঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এরপরও সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটি তাদের গাত্রদাহের কারণ।

হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড