,

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠেছে বাংলাদেশ

news-image

ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত থেকে ছয়ে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তামিম ইকবালরা আফগানদের হারাতে পেরেছিল ২-১ ব্যবধানে। গতকাল অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান হেরে যাওয়ায় সেটি সৌভাগ্য বয়ে এসেছে বাংলাদেশ শিবিরে। ৫ বছর পর র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে লাল-সবুজ দল ছয়ে উঠেছিল।

অবশ্য র‌্যাঙ্কিং টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান একই। পাকিস্তান প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় ভগ্নাংশের হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ২-১-এ ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; পাকিস্তানের ৯৩। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে রেটিং আরও কমে যাবে পাকিস্তানের। এদিকে ওয়ানডেতে মেয়েদের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সুখবর দিয়েছেন সালমা খাতুনও। ৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৯তম স্থানে।

এক নজরে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং:

১. নিউজিল্যান্ড (রেটিং ১২১)

২. ইংল্যান্ড (রেটিং ১১৯)

৩. অস্ট্রেলিয়া (রেটিং ১১৭)

৪. ভারত (রেটিং ১১০)

৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং ১০২)

৬. বাংলাদেশ (রেটিং ৯৩)

৭. পাকিস্তান (রেটিং ৯৩)

৮. শ্রীলঙ্কা (রেটিং ৮১)

৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৭৭)

১০. আফগানিস্তান (রেটিং ৬৮)

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড