,

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ছয়দিনের ব্যবধানে আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতেও সক্ষম হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রোববার (২৭ মার্চ) ওড়িশার বালেশ্বরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারতের সেনাবাহিনী।

ভারতীয় সেনাদের জন্য এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও ইসরায়েলের যৌথ উদ্যোগে। সর্বাধিক ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।

এর আগে গত বুধবার আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এরও আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে দূরপাল্লার আরও একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো ভারতের নৌবাহিনী।

ডিআরডিও এক টুইট বার্তায় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের ব্যাপারে জানিয়ে বলেছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড