বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এখনো চলছে লড়াই। এর মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন।

তবে তিনি শর্তজুড়ে দিয়েছেন যে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে। একই সঙ্গে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন মন্তব্য করেন।

এদিকে, ইউক্রেনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার পরবর্তী ধাপ সোমবার( ২৮ মার্চ) থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অপরদিকে, এখনো কয়েকটি শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া, এমন অভিযোগ করে আসছে ইউক্রেন সরকার। চেরনিহিভের মেয়র জানান, উত্তর ইউক্রেনের শহরটি রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এক মাসের বেশি ধরে চলছে দুপক্ষের লড়াই।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা