,

চিকিৎসক বুলবুলকে বহনকারী রিকশাচালককেও পাওয়া যায়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে নিহত দন্ত চিকিৎসক ডা. আহমেদ মাহী বুলবুল গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন। নির্বিবাদী এই মানুষটিকে হত্যার নেপথ্য কারণ জানতে পারেনি পুলিশ। এঘটনায় বুলবুলের পরিবার মিরপুর থানায় একটি মামলা করেছে।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, রোববার ভোর ৫টার পর শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই চিকিৎসক রিকশায় ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে রিকশাচালককে এখনও পাওয়া যায়নি। ছিনতাইকারী কতজন ছিল এটাও জানা যায়নি।

ওসি বলেন, এ ঘটনায় ডা. আহমেদ মাহী বুলবুলের পরিবার থানায় মামলা করেছে। এটা কি ছিনতায়য়ের উদ্দেশ্য খুন, নাকি অন্য কোনো কারণ আছে সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত আমরা মামলার রহস্য ও জড়িত যে বা যারা ছিল তাদের গ্রেপ্তার করা হবে।

সূত্র জানায়, বুলবুল নোয়াখালী এলাকায় একটি ঠিকাদারি কাজ পায় এবং সেখানে যাওয়ার জন্য মিরপুর থেকে রওনা হয়। এরপর সে ছুরিকাঘাতে নিহত হয়। পুলিশের একটি তথ্য মতে জানা যায়, এ ঘটনায় বুলবুলের সহকারী সৌরভকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে শনিবার রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মা মুক্তা আক্তারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর আজ ভোরে আবার ছুরিকাঘাতে প্রাণ গেল বুলবুলের।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, বুলবুল নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন। তার পায়ে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিসি আরও বলেন, আমাদের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে। যতটুকু জানতে পেরেছি, বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, ডা. বুলবুলের মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। সেখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে প্রশংসিত ছিলেন তিনি। তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন। এ কার্যক্রম আরও বিস্তৃত করার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড