,

বাম জোটের হরতালে বিএনপির সমর্থন

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রিজভী বলেন, বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যে কোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এ নৈতিক সমর্থন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ভোর ৬টা থেকে বাম জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুরানা পল্টনসহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন। জনগণের ব্যাপক সমর্থনে এই হরতাল সফল হবে। জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে। হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারি, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের ও শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড