যেসব চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে ইউরোপ সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবারই তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন। গতকাল পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বিবিসি জানিয়েছে, এবার সফরে বাইডেন ৫টি চ্যালেঞ্জের মুখে পড়বেন।

১. ঐক্য ধরে রাখা : ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের আগে থেকেই বাইডেন প্রশাসন বলে আসছে, মস্কো আগ্রাসন চালালে নজিরবিহীন কঠিন জবাব দেওয়া হয়। ২৪ ফেব্রæয়ারি আগ্রাসন শুরু পর যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে ধাপে ধাপে এগিয়েছে। যুদ্ধের প্রথমদিকে জরুরি পরিস্থিতিতে কিছু প্রথাগত বাধা দূর করে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু চলমান যুদ্ধ যত দীর্ঘ হবে মিত্রদের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রও তৈরি হবে।

২. শরণার্থী সংকট : যুদ্ধ শুরুর পর থেকে গত একমাসে প্রায় ২৬ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। লাখ লাখ শরণার্থীর জন্য সীমান্ত খুলে রাখায় বেশ চাপে পড়েছে পোল্যান্ড। সংকট ঠিকভাবে মোকাবিলা করা না গেলে এতে করে দেশটিতে সামাজিক অশান্তি ও অর্থনৈতিক অস্থিতিশীলতা শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।

৩. সামরিক সমাধান : রুশ বাহিনীকে মোকাবিলা করতে ইউক্রেনে আরও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবান করা বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা রাশিয়া আগেই সতর্ক করে রেখেছে যে, এ যুদ্ধে বাইরের কেউ নাক গলালেই এর জবাব হবে ভয়াবহ।

৪. নিষেধাজ্ঞার রূপরেখা : যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজিরবিহনী নিষেধাজ্ঞাতেও রাশিয়া হামলা বন্ধ করেনি। পশ্চিমারা জোর দিয়ে বলছে, নিষেধাজ্ঞার খড়্গ ধীর ধীরে টের পাবে রাশিয়া। কিন্তু এতে করেও খুব যে কাজ হচ্ছে, তা বলা যাচ্ছে না। কারণ, রাশিয়া পিছু হটেনি। কাজেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নতুন করে ভাবতে হবে।

৫. চীন প্রসঙ্গ

রাশিয়া থেকে চীনকে দূরে রাখতে ও সম্ভব হলে রাশিয়ার আগ্রাসনের আরও স্পষ্ট করে নিন্দা জানানোর জন্য বেইজিংকে রাজি করাতে আমেরিকা ও ইউরোপকে এক হয়ে চেষ্টা চালাতে হবে। ইতোমধ্যে ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো সতর্ক করেছে বেইজিংকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী