বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন সাকিব আল হাসান

news-image

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে দেশের বিমান ধরছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র। পরিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায় প্রোটিয়া সিরিজের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে তাকে।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর জানা যায়, সাকিবের মা, সন্তানসহ পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এমন সময় সাকিব দলের সঙ্গ ত্যাগ না করে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বলে সম্মতি দিয়েছিলেন।

এছাড়া বুধবারের ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিবের বড় অবদানও ছিলো। দেশের দায়িত্ব পালনের পর এবার তিনি ফিরছেন দেশে। তবে সাকিবের পারিবারিক অবস্থা বিবেচনা করে বোর্ড আরও আগেই তাকে ছুটি দিয়েছিলো।

তৃতীয় ও শেষ ওয়ানডের পর আজই সেঞ্চুরিয়নের স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে সাকিব বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন। বাংলাদেশে এসে পৌঁছবেন বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা