বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ আদালতে ভিপি কৌশুলীর কক্ষ থেকে ৬শ নথি চুরি

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ আদালতের ভিপি (অর্পিত সম্পত্তি) কৌশুলীদের কক্ষের তালা ভেঙ্গে প্রায় ৬শ গুরুত্বপূর্ণ নথি ও পুরাতন ডাইরি চুরি করেছে দুবৃত্তরা। সোমবার রাতে আদালতের সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব এমন অভিযোগ করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌশুলীদের কক্ষের কয়েকটি আলমারীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডাইরি রক্ষিত ছিল। গত শনিবার ও রোববার পর পর দুদিন রাতে ওই কক্ষের তালা ভেঙে আমার এবং এজিপি অ্যাডভোকেট বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শতাধিক করে মোট ছয় শ মামলার কোর্ট ফাইল চুরি হয়েছে। এছাড়াও বেশ কিছু পুরাতন ডাইরিও গায়েব হয়েছে। প্রথম দিনে তালা ভাঙ্গা হলেও নথি চুরির বিষয়টি বোঝা যায়নি। দ্বিতীয় দিন রোববারও তালা ভাঙা দেখে সন্দেহ হয়। তখন দেখা যায় আলমারির ভেতরে ও উপরে থাকা নথিগুলো গায়েব হয়ে গেছে।

তিনি বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মোয়াক্কেলদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি কৌশুলীদের নথি চুরির বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা