বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় আহত মাশরাফি, অনুশীলনে মাহমুদুল্লাহ

news-image

রিকশায় করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যাওয়ার পথে বাসের ধাক্কায় পড়ে গিয়ে চোট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে চতুর্থ দিনের অনুশীলনে অংশ নিতে মিরপুর স্টেডিয়ামের দিকে রওয়ানা হন তিনি। এ সময় পেছন দিক থেকে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। দুই হাতের কব্জি ও হাঁটুতে এ সময় আঘাত পান তিনি। ব্যান্ডেজ করা হয়েছে দুই হাত ও হাঁটুতে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘বাসা থেকে রিকশায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীনে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটি বাস এসে রিকমাকে ধাক্কা দেয়।’ তিনি বলেন, বাসের ধাক্কায় রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে দুই হাতে আঘাত পেয়েছি। তবে সেটি তেমন বড় কিছু না বলেই মনে হচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পর্যবেক্ষণে আছেন মাশরাফি।

উল্লেখ্য, আগামী ৮ জুন বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। ১০ জুন শুরু হবে একমাত্র টেস্ট। টেস্টের অধিনায়ক মুশফিকুর রহিম। ভারতের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি।

তবে ১৮, ২১ ও ২৪ জুন হবে তিনটি ওয়ানডে, যেখানে টাইগারদের নেতৃত্ব দিবেন মাশরাফি। আর ভারতের নেতৃত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। অপরদিকে, অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পাওয়ায় আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে খেলতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান মাহমুদুল্লাহ। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে।

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের জানিয়েছেন, আঘাতের কারণে সিরিজে খেলতে পারবেন না মাহমুদুল্লাহ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে। এদিকে একই দিন রিকশায় করে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি হাতে চোট পেলেও তার আঘাত গুরুতর নয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা